খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপি জামায়াতের চার জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আরো ৩ জন নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৩০ অক্টোবর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক জন জামায়াত কর্মী ও ৩ জন বিএনপি নেতাকে আটক করা হয়। এর আগে সোমবার আরেক জামায়াত কর্মীকে গ্রেফতার করে। মোট গ্রেফতারকৃত ৫ জনই বর্তমানে জেল হাজতে রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (৪০) ও সহ-সভাপতি মো. আইজুল হক (৪৫), বিএনপি সমর্থক আবু বক্কর সিদ্দিক (৪০) এবং জামায়াত কর্মী জাহাঙ্গীর চৌধুরী (৪৫)। সোমবারের গ্রেফতারকৃত জামায়াত কর্মী সামসুল হক (৩৫)।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে নাশকতা মামলায় আটক করা হয়েছে এবং তাদেরকে ওই মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *