এস.এম.রকি, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গাপূজা- ২০২৪ উপলক্ষে চলতি বছরে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৩১ টি পূজা মণ্ডপে চালের ডিও (সরকারী বরাদ্দ পত্র) বিতরণ শুরু করা হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিতরণ শুরু হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ভাবকী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আলম তুহিন ,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমানসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর প্রতি দূর্গা পূজা মন্ডপ ৫০০ কেজি করে জিআর খাত থেকে সরকারী বরাদ্দের চাল পাবেন।
