লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জাতীয় প্রাথমিক পদক প্রতিযোগীতার’২০২৫ এর পৌরসভা পর্যায়ে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পুরস্কার বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার।
এসময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম। লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রায়হানা জামানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, খোঁচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, পূর্ব সাপটানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা বেগম, খোর্দ্দ সাপটানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলাদুন্নাহার প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *