ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে নারীর প্রতি সকল নির্যাতন,সহিংসতা,ধর্ষণ,ইভটিজিং, যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে থানার বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক শুরু করা হয়েছে। উঠান বৈঠকের উদ্বোধন করেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ হেলাল আল মাহমুদ।মঙ্গলবার উপজেলার বঙ্গসোনাহাট,পাইকেরছড়া ও ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এই উঠান বৈঠক শুরু করা হয়েছে।এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে থানার সকল ইউনিয়নের প্রতিটি গ্রামে উঠান বৈঠক অব্যাহত থাকবে বলে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ হেলাল আল মাহমুদ নিশ্চিত করেন। তিনি আরও বলেন উঠান বৈঠকে জনগণকে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে নারীর প্রতি সকল নির্যাতন,সহিংসতা,ধর্ষণ,ইভটিজিং, যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধ,মাদক নিয়ন্ত্রণ হবে ও জুয়ার খেলার প্রবনতা কমে যাবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *