ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রমের ভুরুঙ্গামারীতে আইন শৃঙ্খলা ও ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৩মার্চ)বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পিরকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ওসি হেলাল আল মাহমুদ,ভুরুঙ্গামারী সরকারী কলেজে (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন,বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক সহ সকল দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও ঈদ কে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
