ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার(১৪ মার্চ) দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নদীতে বসানো ড্রেজার মেশিন পুরোপুরি অকেজো করে পাইপ ভেঙেচুড়ে নদীতে ফেলে দেয়া হয়েছে।
এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস। এসময় তার সাথে ছিলেন পাথরভুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল
জানাগেছে,কয়েকদিন থেকে ফুলকুমার নদ থেকে নজরুল ইসলাম নামের একব‍্যাক্তি ড্রেজার দিয়ে অভৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার ব্রিজ ও ফসলী জমি। স্হানীয়রা ওই ব‍্যাক্তিকে বালু উত্তোলন বন্ধ করেতে বললেও তিনি তাদের কথা না শুনে নদ থেকে বালু উত্তোলন করেই যাচ্ছিল। ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস বলেন, ড্রেজার মেশিনের মালিককে পাওয়া যায়নি। তবে মেশিন দুটোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানেই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পাওয়া যাবে সাথে সাথেই এর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *