মসলেম উদ্দিন,নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শুভ নববর্ষ, এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নাগেশ্বরীতে নানা আয়োজনে নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নানা শ্রেণি পেশার মানুষ।
আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় থেকে শুরু হয় বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে শোভাযাত্রার আয়োজন করে। মেলায় উপজেলা প্রশাসন স্কুলের পক্ষ থেকে পান্তাভাতের আায়োজন করা হয়।। জেলার ঐতিহ্য গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কৃষকদের নানা কথা, ঢাক ঢোল, উঠে আসে শোভাযাত্রার মোটিভগুলোতে।
১লা বৈশাখের মেলায় ঘুরতে আসা মৌমিত ফারহান বলেন, মেলায় এসে খুব ভালো লাগছে। সাংবাদিক রনজু বলেন ‘বর্ষ বরণের নানা আয়োজন নাগেশ্বরীতে দিনব্যাপী চলবে।
