ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
সোনাহাট টিসিবির পন্য বিতরনে ব্যাপক অনিয়ম, শতাধিক কার্ডধারীকে পন্য না দিয়েই ডিলার চলে যাওয়ায় পন্য না পেয়ে ইউনিয়ন পরিষদে অবস্থান। উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপে পুনরায় ডিলার এসে কার্ডধারীদের পন্য দিতে বাধ্য হয়। ঘটনাটি ঘটেছে ২৪ এপ্রিল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদে। জানাগেছে বঙ্গসোনাহাট ইউনিয়নে ১৮০৫ জন টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাঝে সরকারী নির্ধারিত মুল্যে সোয়াবিন,মসুর ডাল,চিনি ও চাল সরবরাহ করতে নজরুল ইসলাম ও আজিজুল হক ডিলারশীপ নেয়। নিয়ম অনুযায়ী প্রতিটি স্মার্ট কার্ড ধারীদের পন্য পাওয়ার কথা থাকলেও ২৪ এপ্রিল উক্ত দুই ডিলার দুপুর আড়াই ঘটিকার মধ্যে পন্য বিতরণ করে প্রায় শতাধিক কার্ডধারীদের পন্য না দিয়েই চলে যান।এদিকে আড়াই ঘটিকার পর প্রায় শতাধিক কার্ডধারী ইউনিয়ন পরিষদে এসে পন্য না পেয়ে ইউনিয়ন পরিষদে অবস্থান নেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ডিলারদের পুনরায় যারা পন্য পায়নি তাদের দ্রুত পন্য প্রদানের নির্দেশ প্রদান করলে ডিলার নজরুল ইসলাম ও আজিজুল ইউনিয়ন পরিষদে আসার পর কার্ডধারীরা পন্য প্রদানের কথা বললে তিনি এক পর্যায়ে জানান,চাপের মুখে বিতরন শেষে টিসিবির ৩৭ কার্ডধারীদের পন্য কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয়দের নিকট বিক্রি করেছেন। এদিকে কার্ডধারীর অনেকে পন্য না পেয়ে বাড়িতে চলে গেলে উপস্থিত ৩০/৩৫ জন কার্ডধারীদের ডিলার কর্তৃক সিন্ডিকেটের নিকট বিক্রি করা পন্য এনে তাদের প্রদান করে তোপের মুখ থেকে মুক্ত হন। বঙ্গসোনাহাট ইউনিয়নের সচিব আব্দুল বাতেন জানান সরকারী নিয়মানুযায়ী আমাকে জানিয়ে পন্য বিতরনের কথা থাকলেও তারা আমাকে না জানিয়েই পন্য ইচ্ছা মাফিক বিতরণ করে চলে যায়। আজকে টিসিবির কার্ডধারীদের পন্য না দিয়ে চলে যাওয়ার বিষয়টি ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে জানানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন টিসিবির পন্য বিতরনে কোন অনিয়ম পেলেই ডিলারশীপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন