মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারনেশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৫। গত ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৬ হাজার দুই শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন।
বাংলাদেশের জন্য আনন্দের খবর হচ্ছে কুড়িগ্রাম জেলা সদরের কৃতি ক্রীড়াবিদ মোঃ আরিফুর রহমান সুমন এবার জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছেন। অল্প সময়ের মধ্যে কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন ৭৭কেজি মাইনাস ফাইটিং এ সেমিফািনালে কানাডার সাথে হেরে ব্রোঞ্জ পদক, বাংলাদেশ আনসার এর খেলোয়াড় সরিফ উদ্দিন ৬৫ কেজি মাইনাস ফাইটিং এ ব্রোঞ্জ পদক, সাইফুল ৫৬ কেজি প্লাস ফাইটিং ব্রোঞ্জ পদক মুক্তা আহমেদ ৫৬ মাইনাস ফাইটিং ব্রোঞ্জ পদক নুসাইবা রহমান ৫৬ কেজি প্লাস ফাইটিং এ চতুর্থ স্থান এবং নাহিদা আহমেদ ইতু ৭৭ কেজি প্লাস ফাইটিং এ সিলভার মেডেল অর্জন করেন। আরিফুর রহমান এর আগে ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি। আরও পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আরিফুর রহমান সুমন বলেন, আমি তিনটি ওয়াল্ড চ্যাম্পিয়নশীপ তিনটি এশিয়ান চ্যাম্পিয়নশীপ দুইটি অ্যাক্রপলিস চ্যাম্পিয়নশীপ সহ পৃথিবীর দশটি দেশে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ফাইটিং অংশ গ্রহণ করেছি। “ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার গভীর ভালোবাসা। চরম অধ্যবসায় ও অনুশীলনের ফলেই আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি। আমি গর্বিত আমার বাবা-মা, কুড়িগ্রামের তথা বাংলাদেশের মানুষের দোয়া ও ভালোবাসায় আজ আমি জাতীয় দলের হয়ে খেলছি ইনশাল্লাহ, আগামীতেও দেশের হয়ে বিজয়ের এ ধারাবাহিকতা বজায় রাখব।” বাংলাদেশ জুজুৎসু ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মুক্তা আহমেদ জানান, বাংলাদেশের এই প্রতিভাবান ক্রীড়াবিদরা বিস্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সন্মানিত করতে পেরেছে তাদের এ সফলতায় বাংলাদেশর জন্য খেলাধুলায় নতুন সাফল্যের দিগন্ত উন্মোচিত হচ্ছে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, কোচ, খেলোয়াড় এবং সকল মিডিয়া সহকর্মী দের শুভেচ্ছা জানান। আগামিতে বাংলাদেশ জাতীয় জুজুৎসু দল আরে ভালো রেজাল্ট করবেন বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *