ভূরুঙ্গামারী (কড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস ভূরুঙ্গামারী এর আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে ৩০টি পরিবারকে পুষ্টি বাগানের উপকরণ দেয়া হয়। এসময় প্রতি পরিবারকে ৩ মৌসুমের সবজির বীজ, জৈব সার, ঝাঝরি, নেট, বীজ রাখার পাত্র ও সাইনবোর্ড দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ। আরো উপস্থিত ছিলেন উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন