ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভুরুঙ্গামারী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ রোকনুজ্জামান বাচ্চু (৪৩)। তিনি ভুরুঙ্গামারী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর গ্রেফতারকৃত ব্যক্তি আন্ধারিঝাড় ইউনিয়নের চর বাড়ুইটারী গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন আনার (৩৪), যিনি আন্ধারীঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও একাধিক আসামি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু নির্যাতন, চুরি ও অন্যান্য মামলার আসামিও অন্তর্ভুক্ত রয়েছে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *