সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণাসভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে সফি খান ও সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে (২০২৫-২০২৬) সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মিজানুর রহমান মিন্টু।
ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে সফি খান, সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী ও খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ, সমাজকল্যাণ সম্পাদক পদে কে. এম. গোলাম রব্বানী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এস. এম. হারুন উর রশিদ ও শফিকুল ইসলাম বেবু।
নির্বাচন কমিশনে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফিরোজ আলম মনু ও নাজমুল হোসেন।
নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শেষে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কুড়িগ্রাম প্রেস ক্লাবে সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যুগ্ম সাধারণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দুইটি কার্যকরী সদস্য পদে মনোনয়ন প্রত্যাহর করায় ৪টি পদ শূন্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *