Oplus_16908288

কচাকাটা (কুড়িগ্রাম)  প্রতিনিধি।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় মোল্লাহপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত নৈশকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতার জমজমাট গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন কেদার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান তোলা ব্যাপারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ. খ. ম. ওয়াজিদুল কবির রাশেদ। খেলাটি উদ্বোধন করেন আলহাজ মোহাম্মদ আলীর পুত্র মোঃ আপেল মাহমুদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কচাকাটা থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুল মণ্ডল এবং কচাকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় মোল্লাহপাড়া ব্যাডমিন্টন দল ও গোলেরহাট লাল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-০ গেমের  ব্যবধানে গোলেরহাট লাল দলকে পরাজিত করে মোল্লাহপাড়া ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাকিল হাসান।
আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় যুবসমাজের এমন ক্রীড়া আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন