কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জ‌নের মৃত্যু হয়েছে।
নিহতরা হ‌লেন, অ‌টো‌রিকশা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সে‌লিনা বেগম (৩৫)। সিরাজুল উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং সে‌লিনা রাজারহাট না‌জিমখান এলাকার ইউসুফ আলীর মে‌য়ে।

এ সময় অ‌টো‌রিকশার আরো পাঁচ যাত্রী আহত হন। খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ত‌াদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৪জুলাই) সকা‌লে রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায়। পুলিশ অ‌টো‌রিকশা ও পিকআপ ভ্যানটি আটক ক‌রে‌ছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সু‌ত্রে জানা গে‌ছে, উলিপুরগামী একটি পিকআপ ভ্যান ও রাজারহাটগামী একটি অ‌টো‌রিকশা মি‌লের পাড় এলাকায় পৌঁছ‌লে তা‌দের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ‌টো‌রিকশা‌টি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং আশঙ্কাজনক অবস্থায় সে‌লিনা বেগম‌কে রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া‌র প‌থে মারা যান।

এ সময় আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার(৮), গোলজার হোসেন(৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২) আহত হন।

রাজারহাট ফায়ার সার্ভিসের দল‌ নেতা আক্তারুজ্জামান সওদাগর ব‌লেন, খবর পে‌য়ে আমা‌দের টিম ঘটনাস্থল‌ থেকে হতাহত‌দের উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের ম‌ধ্যে দুইজন‌কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌লে তা‌দের ম‌ধ্যে সেলিনা মারা যান।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহিল জামান ব‌লেন, পিকআপ ভ‌্যান ও অ‌টো‌রিকশা‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *