কুড়িগ্রাম প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার এক মহিলা যাত্রী রিক্সা যোগে বাসার ফেরার পথে কুড়িগ্রাম পৌরসভার এলজিইডি মোড়ে এক ছিনতাইকারী মহিলার হাতে থাকা পার্স ছিনতাই করে পালিয়ে যায়। পরে ঐ মহিলা কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে সদর থানার পাওয়ার হাউজ পাড়া থেকে সৈয়দ আলম মুন্নার পুত্র সারওয়ার আহমেূ জীম (২০) নামে একজনকে হারানো পার্স ও টাকাসহ  গ্রেপ্তার করেছে। সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার ছিনতাইকারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *