কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে একাধিক মাদক মামলার কুখ্যাত আসামি গফুর ওরফে বেলাকি গফুর ওরফে মসলা গফুরকে হেরোইন সহ গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানাপুলিশ ।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারেরহাট হেমেরকুটি গ্রামে অবস্থিত গফুরের নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেফতার৷ করা হয়।
এসময় ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চারটি মাদক মামলার আসামি
মসলা গফুরের বাসায় হানা দেয় পুলিশের একটি দল। পরে তাকে ৩ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে
এস আই আমিনুল, এস আই কাইয়ুম এএসআই শাহিন সহ পুলিশের একটি চৌকস দল অংশ নেন।
শনিবার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, মাদকের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাধর হোক তথ্যদিন গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন