​ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া এলাকার একটি বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), দোগাছীর পশ্চিম পেচুলিয়া মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার মো. সাজ্জাদ হোসেন (১৯) এবং নওগাঁর ধামুইরহাটের পশ্চিম রূপনারায়নপুরের নীরব বর্মন (২২) ও রামরামপুর তেলিপাড়ার মো. বায়েজিদ বোস্তামী (২০)।

​ডিবি পুলিশ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম পেচুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের বাড়িতে ডিবির একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ টি জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল সহ তাদের গ্রেফতার করে।

​জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *