ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের রোগমুক্তি, আশু সুস্থতা ও দীর্ঘাযু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর জেলা পরিষদ মিলনায়তনে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুল ইকরাম পিরু সহ ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগে,সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহপনির অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অসুস্থার খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠিবাসী বিভিন্ন মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন