লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা শহরে অবস্থিত সুনামধন্য নর্দান প্রি ক্যাডেট এন্ড কিল্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস। নর্দান প্রি ক্যাডেট এন্ড কিল্ডার গার্টেন স্কুলের থানাপাড়া শাখার অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আমিনুর হায়াত আহমেদ বকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে এলাহী, স্কুলের পরিচালক ও কিন্ডারগার্টেন সোসাইটি সদর উপজেলা সভাপতি নূর মোহাম্মদ মন্ডল, নর্দান প্রি ক্যাডেট এন্ড কিল্ডার গার্টেন স্কুলের শহীন মিনার সংলগ্ন শাখার অধ্যক্ষ আশীষ কুমার, স্কুলের পরিচালক ছলিমুজ্জামান, সদর হাসপাতলের ফার্মাসিষ্ট বুলবুল আহমেদ, অভিভাবক মিজান বাবু প্রমুখ। শেষে স্কুলের শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *