কুড়িগ্রাম প্রতিনিধি-
বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে শহরের শাপলা চত্বর হয়ে জিয়া বাজারে গিয়ে শেষ করেন।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা আমির মাওঃ আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি মাওঃ নিজাম উদ্দিন ও সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দি রয়েছেন জামায়াতে ইসলামির সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন