ঝালকাঠি প্রতিনিধি :
নলছিটি উপজেলার দপদবিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সম্মেলন দপদবিয়া মুক্তিযোদ্ধা সংসদ অফিসে শনিবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার, আওয়ামী লীগ উপজেলা সহ সভাপতি, নলছিটি পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি,সাবেক জেলা পরিষদ সদস্য, অবঃ উপজেলা শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খন্দকার, বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সহকারী কমান্ডার শেখ হাবিবুর রহমান, আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্বা সাবেক ডিপুটি কমান্ডার আঃ কাদের মোল্লা,শুভেচ্ছা বক্তব্য রাখেন ০৯ নং দপদবিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল মৃধা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্বা সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, বক্তব্য রাখেন ঝালকাঠি মুক্তিযোদ্বা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব শামীম হোসেন, আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ছাত্র লীগ সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক মোঃ লাইজুর রহমান রিয়াজ, সভায় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার(দপ্তর) মোঃ হাবিবুর রহমান, দপদবিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার, এছাড়াও উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন, সুবিদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা মোঃ খলিলুর রহমান, সুজন মজুমদার, হাসান খান,ইয়াছিন হোসেন,আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা বিন্দু, সভায় সভাপতিত্ব করেন অবঃ কৃষি কর্মকর্তা শহীদ পরিবার সন্তান মোঃ মহসিন হাওলাদার, সভা সঞ্চালনা করেন দপদবিয়া ইউনিয়ন ছাত্র লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার। সভয় সর্ব সম্মতিক্রমে সভাপতি হিসেবে মোঃ সেলিম সিকদার, মিজানুর রহমান মিলনকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
