শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নাগেশ্বরীতে হাসনাবাদ যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে, চাইল্ড নট ব্রাইড প্রযেক্ট, এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, স্বাস্থ্য সেবা সচেতনতা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর স্কুলের হাট জনতা বিদ্যা বিতান মাঠে
হাসনাবাদ ইউপি চেয়ারম্যান নুরজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, হাসনাবাদ জনতা বিদ্যা বিতানের প্রধান শিক্ষক নুর হোসেন মিয়া, হাসনাবাদ যুব উন্নয়ন সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, চাইল্ড নট ব্রাইড প্রযেক্টের প্রতিনিধি টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ফিল্ড ফ্যাসিলিটেটর সেলিম মন্ডলসহ অনেকে।
