কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় কর্মরত মাঠ সহকারী শ্রী নিতাই চক্রবর্তী তার উর্দ্ধতন কর্মকর্তাদের অফিসিয়াল চাপের কারণে মানসিক চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মর্মে পরিবারের অভিযোগ।
খোঁজ খবর নিয়ে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় বেশ কিছু সময় ধরে মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন- শ্রী নিতাই চক্রবর্তী এবং তার পিতা মৃত কৃষ্ণ চক্রবর্তী ও মাতা অনিতা চক্রবর্তী। তিনি তার স্ত্রী পলি চক্রবর্তী ও ছয় বছরের শিশু পুত্র প্রিতম চক্রবর্তীকে নিয়ে পুরাতন পোষ্ট অফিস পাড়ায় বসবাস করছিলেন। তিনি তার চাকুরী জীবনে একজন সৎ, সহজ-সরল সাদা মনের মানুষ হিসেবে তার বন্ধু-বান্ধব সকলের প্রিয় মানুষ ছিলেন। তিনি পল্লী সঞ্চয় ব্যাংক কুড়িগ্রাম সদর শাখায় আসার পর তার উর্দ্ধতন কর্মকর্তা শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান ও জুনিয়র অফিসার আজিজুল হকের দ্বারা বিভিন্ন ভাবে হয়রানীর শিকার হয়ে আসছিলেন। সম্প্রতি সময়ে শ্রী নিতাই চক্রবর্তীকে হয়রানীমূলক ভাবে উলিপুরে বদলী করা হয়। শ্রী নিতাই চক্রবর্তী সাধারণত সাইকেলে চরে মাঠের কাজ করতো। সে মটর সাইকেল চালাতে পারতো না। তবে তার দায়িত্ব এবং সততা নিয়ে চাকুরী জীবনে তাকে সকলেই ভালোবাসতো। হয়রানীমূলক ভাবে শ্রী নিতাই চক্রবর্তীকে বদলী করায় এবং তার ছাড়পত্র প্রদানে অহেতুক ঝামেলা করায় সে মানসিক ভাবে সমস্যায় পড়েছিল। বিষয়টি নিয়ে শ্রী নিতাই চক্রবর্তী তার পরিবারের লোকজন সহ বন্ধ-বান্ধবের কাছে অফিসিয়াল সমস্যার বিষয়গুলি তুলে ধরেন। শারদীয় দুর্গোৎসবের শুরুতেই শ্রী নিতাই চক্রবর্তীকে হয়রানীমূলক বদলীর ঘটনায় তিনি মানসিক ভাবে বিষয়টি ভালো ভাবে নিতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার ভোর রাতে মৃত্যুবরণ করেন। পরে তাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় পৌর শ্মশনা ঘাটে দাহ করা হয়। তার মৃত্যুতে বন্ধু-বান্ধব ও সুভাকাঙ্খি কান্নায় ভেঙ্গে পড়েন। শ্রী নিতাই চক্রবর্তীর অকাল মৃত্যুতে তার শিশু পুত্র শ্রী প্রিতম চক্রবর্তী ও স্ত্রী পলি চক্রবর্তী সহ পরিবার পরিচালনায় অনিশ্চয়তা তৈরি হলো। বিভিন্ন বিষয় নিয়ে কথা বললে মৃত শ্রী নিতাই চক্রবর্তীর স্ত্রী পলি চক্রবর্তী ও তার মাতা অনিতা চক্রবর্তী জানান, শ্রী নিতাই চক্রবর্তী তার উর্দ্ধতন কর্তৃপক্ষ দ্বারা অহেতুক হয়রানীর শিকার হয়ে মানসিক চাপে পড়ে মারা গেছেন। তার এই মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে পল্লী সঞ্চয় ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (সিবিএ) এর প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিন্ধ্য কুমার রায় জানায়, অফিসিয়াল চাপের কারণে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন শ্রী নিতাই চক্রবর্তী। মূলত এ কারণেই শ্রী নিতাই চক্রবর্তী মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে সিবিএ’র পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে।
