স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি এলিয়েন প্রাইভেট কার আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন নাগেশ্বরী থানার সাব-ইনস্পেক্টর প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন ও এএসআই নির্মল কুমার। পুরো অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা দেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের একটি পয়েন্টে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একটি এলিয়েন প্রাইভেট কার থামানো হয়। গাড়িটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় গাড়ির মালিকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন— মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত বাদল মোল্লা, গ্রাম- কামারহাটী (তেনাচুরা), উপজেলা লালপুর, জেলা নাটোর।মোঃ সুরুজ আলী (৩১), পিতা- মৃত আজাহার আলী, গ্রাম- মিস্ত্রীপাড়া, উপজেলা বাগাতিপাড়া, জেলা নাটোর।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং নব নিযুক্ত ওসি মোঃ আবদুল্লা হিল জামান বলেন,
“মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত নাগেশ্বরী গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন
