খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন হয়েছে।
রবিবার (১৪ আগস্ট) বিকেলে পাকেরহাট বাইপাস মোড়ে এর কার্যক্রম শুরু হয়।
আইসিটি প্রভাষক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে ও ইজি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ফরিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম, ট্যালেন্ট সার্চ স্কুলের প্রধান শিক্ষক আইনুল হক, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফাসহ অনেকে।
