মোঃ আশতাব হোসেন

অশ্বের খুরে ধূলিঝড় তুলে
শেরওয়ানি বসন গায়ে
রাজ আসছে বছর ঘুরে
গর্বের ধ্বনি পা’য়ে

বাংলা মাতার গলে পরিয়ে
বর্ণিল পুষ্পের হাড়,
নবরূপে করতে স্বীয়
ঐতিহ্য উদ্ধার।

ফুল পাখিদের মিলন মেলায়
আসন পেতে নিয়ে,
গ্রীষ্ম বর্ষা সব ঋতুকে
যাবে দাওয়াত দিয়ে।

একএক করে সবাই এসে
লুটবে রাজের দান,
কণ্ঠে সবার ধ্বনিত হবে
বাংলারই জয়গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *