ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আমার সংবাদ এর অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারে পত্রিকাটির উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা, কেক কাটা ও ঘরোয়াভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কবি ও গল্পকার তমসুর হোসেন সরকার, গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সভাপতি ও পূর্ব চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা সাঈয়েদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, হরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বোস্তামী আলম লায়ন, কালের কণ্ঠ শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, দৈনিক তৃতীয় মাত্রা ফুলবাড়ী প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ, সৃষ্টি টেলিভিশন ও দৈনিক আলোকিত প্রতিদিনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ সুধীবৃন্দ।
পত্রিকাটির নবম বর্ষে পদার্পণ উপলক্ষে শিশু সাহিত্যিক গীতিকার তৌহিদ-উল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ আমার সংবাদ পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাকে অব্যাহত রেখে আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
আলোচনা অনুষ্টান ও কেক কাটার পরে অণুষ্ঠিত সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর বঙ্গের জনপ্রিয় সংগীত শিল্পী আশরাফ ভাণ্ডারীসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
