ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি |
কুড়িগ্রামের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে । অভিযানটি পরিচালনা করে ।
রবিবার (১৭ মে) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একদল চোরাকারবারি সীমান্ত পথে ভারতীয় গাঁজার একটি চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজার চালান ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৬ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *