ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
“বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়ি, কন্যাশিশুর উন্নত ভবিষ্যত নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের আয়োজনে দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে এক রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। প্রশিক্ষনে বিবাহ নিবন্ধক, ইমাম, পুরোহিত ও ঘটক সহ মোট ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধে সচেনতামূলক সেশন পরিচালনায় প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন, মোঃ রিয়াজুল ইসলাম, বিবিএফজি’র উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, সাংবাদিক আব্দুল আজিজ মজনু প্রমূখ।
