লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে জেলা কমিটির নের্তৃবৃন্দের অংশগ্রহনে আজ ১৫ সেপ্টেম্বর (বুধবার) লালমনিরহাট শহরের মিশন মোড়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে গণপুর্ত ( প্রতিমন্ত্রী ) বরাবর স্মারকলিপি প্রধান করে কমিটির নের্তবৃন্দ। উক্ত মানববন্ধনে আন্তর্জাতিক মানের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরের রুপান্তরের অযুক্তিক ও আত্নঘাতিক উদ্যোগ বন্ধ কারার দাবীতে এ মানববন্ধন কর্মমসুচীর আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনসিসি ২০২০ এর জনসার্থ বিরোধী সজ্ঞা ও ধারা উপধারা সংশোধন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সিমাহীন সংকটের সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান ও প্রধানমন্রীর প্রতিশ্রুতি ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করে । এতে বক্তব্য রাখেন, আই. ডি. ই. বি লালমনিরহাট জেলা শাখার সভাপতি ইনছাফুল হক সরকার ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সংগ্রাম কমিটির জেলা শাখার আহবায়ক ধীরেন্দ্রনাথ বম্মন ও সদস্য সচিব আবু সাঈদ আকন্দ ( শিমুল আকন্দ )সহ আই. ডি.ই.বি লালমনিরহাট জেলা শাখার নের্তবৃন্দ ও সদস্য প্রকৌশলীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *