মসলেম উদ্দিন,এশিয়ান বাংলা নিউজ
ভুরুঙ্গামারীতে এক মাদকাসক্ত মাদকের টাকা না পেয়ে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিয়েছে । ঘটনাটি ঘটেছে ২৯ জুলাই শনিবার বঙ্গসোনাহাট উত্তর ভরতের ছড়া গ্রামের মৃত মজু ফকিরের পুত্র মারুফুলের বাড়িতে।

স্থানীয় সুত্রে জানাগেছে, মারুফুল দীর্ঘদিন থেকে মাদক কারবারির সাথে জড়িত। ইতিপূর্বে একাধিকবার মাদকসহ আটক করে থানা পুলিশ। হাতে মাদকের টাকা না থাকলে মা পানফুলের নিকট মাদকের টাকার জন্য চাপ দেয়, বৃদ্ধ মা মাদকের টাকা দিতে না পারলে বাড়ীতে আগুন লাগিয়ে দেয়।

স্থানীয়রা বলেন, মারুফুল বাড়ির ঘরের টিন বিক্রি করে মাদক সেবন করে। বাবুরহাটের এক ব্যবসায়ী বলেন, আমার দোকানের তালা ফাটিয়ে টাকা চুরি করে মারুফুল, এর প্রতিকার পাইনি।

স্থানীয়রা জানায় মারুফুল মাদকের টাকা না পাইলে তার মাকে শারিরীক নির্যাতন করে, তার আচরণে অতিষ্ট হয়ে পানফুল বেগম ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাম্প্রতিক সময়ে মারুফুলের মা জমি বিক্রি করে ঐ টাকা তার ভাইকে দেয়ায় এবং তাকে টাকা না দেওয়ায় আজ শনিবার আবার জমির ফসল উপড়ে ফেলেছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছিল।তবে কেউ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *