ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম বর্ষ পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে
রোববার দুপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির সহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা ভূরুঙ্গামারী প্রেসক্লাবে কেক কেটে ৮ম বর্ষ পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
পরে ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক সহ সমাজের সুধিজনরা উপস্থিত ছিলেন।
