ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও দুই দোকানিকে জরিমানা করা হয়েছে।

উপজেলার ভুরুঙ্গামারী বাজারে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা ভঙ্গের অভিযোগে আনুমানিক ৩৬ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযানে দুই দোকানিকে সতর্কতামূলকভাবে মোট ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

মোঃ রেজাউল করিম বলেন, “পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার উদ্যোগ নিয়েছে। তবে সচেতনতা ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন