মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
এছাড়াও ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম গত ২১ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধাীঝাড় ফুলকুমার নদীর পাড় হতে মোঃ লাল মিয়া (২৮) ও মোঃ সুজন মিয়া (২২) দ্বয়কে ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এই বিষয়ে ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত ভূরুঙ্গামারী থানা পুলিশ ও কুড়িগ্রাম জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *