photo-24-01-2017
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভারত বাংলাদেশ সম্প্রিতী পরিষদ পরিষদ ও জননেতৃ পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা আড়াই টার সময় ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উল্লেখিত পরিষদ চেয়ারম্যান এ্যাড. আফসার আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ভোলাহাট উপজেলা আলীগের সাবেক যুগ্ম সম্পাদক একরামুল হক মাষ্টার,আলীগ নেতা মসলেমউদ্দিন, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন ও আলীগ নেতা সাবেক ইউপি মেম্বার আনিসুর রহমানসহ অন্যরা। এ সময় উপজেলার শীতার্থদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *