ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
মাদরাসা ব্যকগ্রাউন্ড নিয়েও সে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস,কৃষি) তে সুপারিশ প্রাপ্ত। বন্ধু-বান্ধব, শিক্ষা গুরু, আত্মীয়স্বজন তার এই সফলায় খুশিতে আত্মহারা।
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়নের মাওলাপাড়া এলাকার মোঃ শামসুল হকে এর ছেলে মোঃ ওসমান গনী, ৪১ তম বিসিএস পরিক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশ প্রাপ্ত হওয়ায় এলাকায় আনন্দের সুবাশ বইছে।
ওসমানের সাথে কথা বলে জানা যায়, তার শিক্ষার সূচনা ঘটে পাইকেরছড়া মাওলানা পাড়া এবতেদায়ী মাদ্রাসায়। ২০১০সালে জিপিএ ৫.০০ পেয়ে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা থেকে দাখিল( এস এস সি ) পাশ করে। ২০১২ সালে জিপিএ ৫.০০ পেয়ে ভূরুঙ্গামারী ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাশ করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করেন।
মাওলানা পাড়া এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আবু সালেহ মোঃ আব্দুর রহমান বলেন। আমার ছাত্র আজ বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে শুনে মনটা ভরে গেছে । ওর জীবনের সফলতা কামনা করছি।
ভুরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আলতাফ হোসেন বলেন, যখন কোনো শিক্ষার্থীদের সফতার খবর শুনি শিক্ষক হিসেবে নিজের ধন্য মনে হয়। আমার পক্ষ থেকে ওসমান কে মুবারকবাদ জানাই। তার জীবনের সফলতা কামনা করছি।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল বলেন, ওসমান আমার খুব প্রিয় ছাত্র ছিলো। তার এই সফলতায় আমরা অত্যন্ত আনন্দিত।
