আশানুর রহমান আশা বেনাপোল–
যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোহান ও রবিউল নামে দু’যুবককে গ্রেফতার যশোর র‌্যাব-৬।

আটক আসামী- নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৪নং কুচিয়া বাড়ি গ্রামের মারুফ হোসেনের ছেলে সৈয়দ সোহান (৩০) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বিদ্যাধর গ্রামের বাবুল মিয়ার ছেলে রবিউল ইসলাম (২৪)। তবে রবিউল যশোরের এ/পি শংকরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কালামের বাড়ির ভাড়াটিয়া।

যশোর র‌্যাব-৬ জানায়, আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পনী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন (এক্স) বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর কোতয়ালী মডেল থানার মোবারক কাঠির সাকিনস্থ শংকরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালকালে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটরসাইকেল সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীদের ২০১৮ সনের সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী নং ১৪ (খ) ধারায় মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন