আশানুর রহমান আশা বেনাপোল
বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্টহয়ে লোকমান হোসেন (৩৫) নামে এক সাংবাদিক ও ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার(ফেব্রুয়ারি) ভোর ৪ টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। শনিবার সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

লোকমান সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি লোকমান সংবাদপত্র ও সাংস্কৃতির সাথে জড়িত ছিলেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর জখম হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেন। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেয়। অ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ভোরে তিনি পথে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন