মো: রেজাউল করিম রাজশাহী:
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১৫জন আসামীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার নগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম এ গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।
রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১৪ জন, মতিহার থানা ১০ জন, শাহমখদুম থানা ৩ জন, ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ২২ জন গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ কাজল শেখ সেন্টু(২১)কে ০২ গ্রাম হেরোইনসহ, রাজপাড়া থানা পুলিশ হারুন শেখ(৫৫)কে ২ গ্রাম হেরোইনসহ, লিটন(২৬)কে ৩ গ্রাম হেরোইনসহ, মতিহার থানা পুলিশ ছানাউল্লাহ ছানা(৩৭)কে ১২ পিচ ইয়াবাসহ, ইয়াসিন আরাফাত জুল(২৫)কে ৮ পিচ ইয়াবাসহ, সুজন(২৫)কে ১০ পিচ ইয়াবাসহ, সাইদার আলী(৪৫)কে ১৫ পিচ ইয়াবাসহ, শাহমখদুম থানা পুলিশ পারভেজ(২২)কে ৪০ গ্রাম গাঁজাসহ ও ডিবি পুলিশ শাহিন(২৫)কে ২০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
