রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা সভাকক্ষে ৃ৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪২৪ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মো. সইদুল হক, অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা বেগম পুতুল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. মোবারক আলী, প্রভাষক মো. সফিকুল আলম, আ’লীগের যুগ্ম সম্পাদক মো. আনিশুর রহমান বাকি, শেখ রাসেল পরিষদের সভাপতি মো. জাকারিয়া হাবিব ডন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

