রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুর উপজেলায় স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে বন্ধকী জমির দলিল ও টাকা হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল ৮ ও ৯ নং ওয়ার্ডের লজিক প্রকল্পের সদস্যদের মাঝে দলিল ও টাকা হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ ও লজিক প্রকল্পের সি এম এফ আকলিমা খাতুন ও আমির হামজা প্রমুখ।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এই প্রকল্পে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
