এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট থেকেঃ-

লালমনিরহাটের আদিতমারীতে স্বর্ণামতি ব্রিজের পাশে বে পরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে
লালমনিরহাট রিপোটার্স ইউনিটি’র সভাপতি রিপোটার্স ক্লাব হাতীবান্ধার সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ইউনুস আনী নিহত হয়েছেন।
শনিবার ( ১৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক ইউনুস আলী জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামের মোজ্জাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন প্রতিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলা জাতীয় পাটি’র দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ ও পরিবেশ শেষে মোটরসাইকেল যোগে হাতীবান্ধায় তার নিজ বাড়ীতে ফেরার পথে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর এলাকায় এলে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পণ্যে বাহি ট্রাক ( ঢাকা মোট্রো- চ ২০-০১২০) ধাক্কা দিলে পরে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয়।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজ্জাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক ট্রাকের ড্রাইভার হেলপার ও মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে সাংবাদিক ইউনুস আলীর নিহতে ঘটনা ছড়িয়ে পরলে তার সহকর্মী সাংবাদিকগন তৎক্ষণাৎ সাংবাদিক নিহতের ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবীতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। ফলে প্রায় টানা চার ঘন্টা জেলায় সকল ধরনের যানবাহন চলাচল। বন্ধ ছিল। পরে লালমনিরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার বিচার ও নিরাপদ সড়কের ব্যাপারে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন