ওয়ালিউর রহমান রাজু, লালমনিরহাট :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকায় ট্রাকের চাপায় আনসারুল ইসলাম মিলন (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাংকক কর্মকর্তা মিলন জেলার কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি বেসরকারি খাতের ডাচ্ বাংলা ব্যাংক পাটগ্রাম শাখার ব্যবস্থাপক এর দায়িত্বে ছিলেন।

এব্যাপারে বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান সাংবাদিকদের জানান, অফিস শেষে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে নিজ বাড়ি কালিগঞ্জের দিকে যাচ্ছিলেন মিলন। নবীনগর এলাকায় পৌঁছলে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকেরচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন