আশানুর রহমান আশা বেনাপোল–
যশোর জেলা উইমেন্স পার্লার অ্যাসোসিয়েশন শার্শা উপজেলা কমিটির উম্মে কুলসুম হীরাকে সভাপতি ও সানজিদা আক্তার স্মৃতিকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি তৈরী করা হয়েছে।

সোমবার যশোর জেলা উইমেন্স পার্লার অ্যাসোসিয়েশন এর আয়োজনে বেনাপোল সানরুপ হোটেলে এক অনাড়াম্বরপূর্ন অনুষ্টানের মধ্যে দিয়ে এই কমিটি তৈরী হয়। বেনাপোল হীরা বিউটি পার্লার এর সত্বাধিকারী উম্মে কুলসুম হীরাকে সভাপতি ও গ্লামার টাস এর সত্বাধিকারী সানজিদা আক্তার স্মৃতিকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি তৈরী করা হয়। অনুষ্ঠানে যশোর জেলা উইমেন্স পার্লার অ্যাসোসিয়েশন এর সভাপতি সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা উইমেন্স পার্লার অ্যাসোসিয়েশন এর উপদেষ্টা মোঃ সাকির আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সাধারন সম্পাদক ও বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বিশিষ্ট নারী উদ্যেক্তা সাহিদা পারভিন সেতু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন