এইচ, এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে:
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মারা গেছে আপন দুই ভাই-বোন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার বিপ্রবগদিয়া গ্রামে। জানা গেছে, বিপ্রবগদিয়া গ্রামের আব্দুল কাদিরের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী মিম (১১) ও ছেলে আরাফাত হোসেন (৮) ঘরে ঘুমিয়ে থাকাবস্থায় দুজনকেই সাপে ছোবল মারে। সকালে মেয়ে মিম বিষক্রিয়ায় মারা যায়। পরে বিকালে ছেলে আরাফাতও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ তথ্য তাদের পরিবার নিশ্চিত করেছে। এ ঘটনায় স্বজনদের আহাজারীতে ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে। শৈলকুপা থানার থানার ওসি আলমগীর হোসেন ঘটনাটি লোক মুখে শুনেছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন