কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফা রন্জু।
তিনি ১৯৯৬ উপজেলা ছাত্র লীগের সাংস্কৃতিক সম্পাদক থেকে রাজনীতিতে আসেন। পরে ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমানে উপজেলা আওয়মীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
তিনি এসব পদে দায়িত্ব পালনকালে উপজেলায় বিগত জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একজন তৃণমূল কর্মী হিসাবে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে এসেছেন।
তিনি ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হামলার স্বীকার হওয়ার পাশাপাশি একাধিকবার মামলা-হামলার শিকার হয়ে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক জীবনে সাংগঠনিক কাজ পরিচালনা করে আশার পাশাপাশি এলাকায় জনসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
একইভাবে তিনি করোনাকালীন নিজ এলাকায় অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছেন। তিনি এসব সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমের মূল্যায়ন হিসাবে আসন্ন থানাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ার জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হানিফা রন্জু জানান, তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি দল সেটি মুল্যায়ণ করবে। দলীয় মনোনয়ন পেলে নৌকার জয় নিশ্চত করে থানাহাট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হসেবে গড়ে তুলতে সক্ষম হব ।
