ঢাকা অফিস

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক বলেন, দেশে এখন স্বৈরতন্ত্র চলছে। দেশে কোন গণতন্দ্র নেই। সংবিধান অনুযায়ী বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্রের লেবাসে স্বৈরতন্ত্র। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থা ও প্রশাসন দলীয়করণ করা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তথা সংবাদ মাধ্যমকেও পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। নিউইয়র্কে প্রেস কনফারেন্সে একজন সাংবাদিকের উপর নির্যাতন সর্বশেষ উদাহরণ। সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘এটাই স্বৈরতন্ত্রের চরিত্র। স্বৈরাচারদের বিরুদ্ধে বললেই নির্যাতনের শিকার হতে হয়’।

কল্যাণ পার্টি যুগপৎ আন্দোলন মুখি ও নির্বাচবন মুখি দল। কিন্তু বিদ্যমান স্বৈরতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বিধায়, সাংবিধানিক আইন মোতাবেক নির্বাচন কমিশন গঠন করতে এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচনের জন্য সাংবিধানিক কাঠামো পুনরু্জ্জীবিত করতে রাজনৈতিক সরকারকে বাধ্যকরতে হবে । এর জন্য রাজপথের আন্দোলন ব্যতিত অন্য কোন পন্থা নাই। আন্দোলনের জন্য সাংগঠনিক ভাবে শক্তিশালি দল প্রয়োজন। বাংলাদেশ কল্যাণ পার্টি প্রস্তুতি গ্রহন করছে। আজ মহাখালী দলের চেয়ারম্যানের কার্যালয়ে চট্টগ্রাম থেকে আগত ১৭ জন রাজনৈতিক নেতার কল্যাণ পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নেতৃবৃন্দের নাম : এম. এন মোস্তফা নূর , সাজেদ ইকবাল , লেফটেনেন্ট কমান্ডার (অব) আহাম্মদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত উল্লা চৌধুরী, মামুন জোয়ার্দ্দার , মোর্শেদ ইসলাম , ফিরোজ চৌধুরী , মাওলানা ইমাম উদ্দিন চৌধুরী , মো: সেলিম উদ্দিন , এড: আবদুল্লাহ মহসীন,মো: সেলিম উদ্দিন, লিটন চৌধুরী , ফখরুল ইসলাম, দিদারুল আলম, আরিফুল ইসলাম, জাহেদ হোসেন শুভ, মুহিব খান ছোটন, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.) ফোরকান ইবরাহিম, মোহাম্মদ ইলিয়াস, ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, চেয়ারম্যান এর উপদেষ্টা ডক্টর বদরুল আলম সিদ্দিকি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিনের নেতৃবৃন্ধ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *