ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে স্বনামধন্য আইডিয়াল কিন্ডারগার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগীতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৮ শনিবার সকাল ৯টায় জেলা পরিষদের সামনে বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের ম্যানেজিংকমিটির সদস্য ব্যাবসায়ী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন পৌর-মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, বিজ্ঞ পি পি এ্যাড. আ: মান্নান রসুল, পৌর-কাউন্সিলর ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কর্মকার। অনুষ্ঠানে অনান্যদের মাঝে স্বাগত ব্যক্তব্য রাখেন কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এ্যাড.কার্ত্তিক দত্ত,সাবেক ছাত্রলীগ নেতা জামাল হোসেন মিঠু,এ্যাড.ফয়সাল খান। বক্তারা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার লক্ষে ইতিপুর্বে অর্জন করা সাফল্য নিয়ে আলোকপাত করেন ও উত্তরোত্তর সুনাম রক্ষা বিষয়ে পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মহিলা পৌর-কাউন্সিলর মোসাম্মত তাসলিমা বেগম, ছাত্র-ছাত্রী’র অবিভাবকসহ স্থানীয় নেতৃবৃন্দরা। রচনা প্রতিযোগীতা,যেমন খুশি তেমন সাজো,কুরআন তিলাওয়াত,ছবি আঁকাসহ মোট ৩৭ টি ইভেন্টে অংশগ্রহণকারী ১ম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ১১১ টি পুরস্কার প্রদান করার মধ্য দিয়ে কোমলমতি শিশুদের অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন