নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত এক হাজার এক’শ আট জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানালো প্রথম আলো ও শিক্ষা ডিজিটাল প্লাটফর্ম শিখো ।
সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল, রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক, জেলা প্রতিনিধি মজিবর রহমান খান এবং প্রম আলো বন্ধু সভার সভাপতি আনিসুর রহমান।
পরে প্রথম আলো বন্ধু সভার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন