
নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে বিশ্ব কন্যা শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বেরুবাড়ী আবাসনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই-মুভিজ প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব। শালমারা ইসলামীয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, নাজমুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার, সি.এস.ও নেটওয়ার্ক সদস্য মর্জিনা বেগম, এন.সি.টি.এফ শিশু সাংবাদিক খাদিজা খাতুন প্রমুখ।
